প্রেম বন্ধন
এইচ এম হাছনাইন
আমি ছায়া, তুমি সেই আলোর ছবি,
তুমি স্বপ্ন, আমি তারই নীরব কবি।
তুমি কাব্যের সুর, আমি ছন্দের ডালি,
তুমি অনুভব, আমি তারই খেয়ালী।
আমি গান, তুমি সুরের মূর্ছনা,
তুমি কণ্ঠ, আমি সুরের বর্ণনা।
আমি নায়ক, তুমি গল্পের প্রাণ,
তুমি ছাড়া আমার সবই অসম্পূর্ণ গান।
আমি পাহাড়, তুমি ঝর্ণার ধারা,
তুমি এলে জীবন জাগে সারা।
আমি বাতাস, তুমি তারই ছোঁয়া,
তুমি ছাড়া সবকিছুই যেন রুক্ষ ও শূন্যতা বোনা।
আমি দৃষ্টি, তুমি সেই মায়াবী আঁখি,
তোমায় দেখে হারাই নিজেকে নীরব আঁধারেই থাকি।
আমি ডানা, তুমি উড়ার পাখি,
তোমার সাথে আকাশ ছোঁয়ার স্বপ্ন আঁকি।
আমি তৃষ্ণা, তুমি মধুর জল,
তুমি থাকলেই পূর্ণ হয় হৃদয়ের সব ফল।
আমি সাহস, তুমি শক্তির বল,
তুমি ছাড়া আমি শুধুই শূন্যতায় টলমল।
আমি কোকিল, তুমি বসন্তের সুর,
তোমায় ছাড়া জীবন যেন বিষণ্ণ, ভীষণ দূর।
আমি হৃদয়, তুমি তারই স্পন্দন,
তুমি ছাড়া অসম্পূর্ণ এই প্রেম বন্ধন।
তুমি কাছে থেকেও কেন এত দূর,
তবু তোমাকেই ঘিরে আমার প্রতিটি সুর।
এই ভালোবাসা শুধু নয় কোনো কথা,
এ যেন আত্মার সাথে আত্মার গভীর ব্যথা।

মন্তব্য করতে ক্লিক করুন