শস্যের ভিতরে রৌদ্রে পৃথিবীর সকালবেলায়
কোনো এক কবি ব’সে আছে;
অথবা সে কারাগারে ক্যাম্পে অন্ধকারে;
তবুও সে প্রীত অবহিত হ’য়ে আছে
এই পৃথিবীর রোদে— এখানে রাত্রির গন্ধে— নক্ষত্রের তরে
তাই সে এখানকার ক্লান্ত মানবীয় পরিবেশ
সুস্থ ক’রে নিতে চায় পরিচ্ছন্ন মানুষের মতো,
সব ভবিতব্যতার অন্ধকারে দেশ
মিশে গেলে; জীবনকে সকলের তরে ভালো ক’রে
পেতে হ’লে এই অবসন্ন ম্লান পৃথিবীর মতো
অম্লান, অক্লান্ত হ’য়ে বেঁচে থাকা চাই।
একদিন স্বর্গে যেতে হ’তো।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কিছু অনুভূতি
হালকা করে ছুঁয়ে যায়,
কিন্তু হৃদয়...
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়
লেখক:
শংকর ব্রহ্ম
সময়ের স্রোত একবার ছেড়ে গেলে আর ফিরে আসে না
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়
লেখক:
রবীন্দ্রনাথ ঠাকুর