বৃদ্ধা বললেন :
‘আমার এক ছেলে গেছে, আর-এক ছেলেকে নিয়ে যাক
জমি আমি দেব না ওদের ।
এই যে হাত দু’টো দেখছো বাবা…’
ব’লে তার কাঁপা কাঁপা শিরা ওঠা হাত দু’টি উঠিয়ে
দেখালেন : ‘এ দু’টো হাতে খেতের সমস্ত কাজ এতদিন করেছি, এবার
এই হাত দু’টো দিয়েই জমি কেড়ে নেওয়া আটকাব ।
মাসীমা, আপনার নেই ইটভাটার অস্ত্রভাণ্ডার
মাসীমা, আপনার নেই সশস্ত্র পুলিশ
মাসীমা, আপনার নেই পুলিশ-পোষাক পরা চটি পায়ে হাজার ক্যাডার
তা সত্বেও এত শক্তি কোথা থেকে পান?
তা আমরা জানি না— শুধু এইটুকু জানি
কৃষকজননী হ’য়ে মাঝে মাঝে দেবী দুর্গা আমাদের দেখা দিয়ে যান।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মোঃ আব্দুল মজিদ এনডিসি
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন