কষ্ট দিয়ে কষ্ট দিয়ে রান্না কাজ ঘরমোছার পাকে
আমি বেঁধে রেখে দিই আমার ঐ দু:খী মহিলাকে
তাকে ছেড়ে চলে যাবো? জায়গা নেই আমার যাবার
এ বয়সে সব ছেড়ে সে-ই বা কোথায় যাবে আর?
দুজনে দুঘরে থাকি, মাঝখানে পলকা এক সাঁকো
পিঠে ইস্কুলের ব্যাগ, নতুন রঙের বাক্সো হাতে
স্নেহ ছুটোছুটি করে এপার ওপার করছে, আর
প্রতিদিন মরে যাওয়া পলকা সাঁকোর ঐ কাঠে
তার দাপাদাপি করা ছোট ছোট পায়ের আঘাতে
ফুল ফুটে ওঠে, ফুল ফুটে উঠতে থাকো ….
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন