মাঠে বসে আছে জরদ্গব।
মাথায় পাহাড়।
সামনের থালায় মাটি। তৃণ।
সে খায়, থালায় গর্ত খুঁড়ে–
দইয়ের ভাঁড়ের মতো কেটে কেটে নামে–
আর ক্ষিদে শেষ হয় না–খনিজ সম্পদ
কমে আসে, আরো কম–সুড়ুৎ চুমুকে
জমানো তেলের গর্ভ খালি হয়ে যায়
কাদা-ঝোল মাখা হাতে, জরদ্গব, থাকা মনে ক’রে
খালি ফুটো পৃথিবী বাজায়!
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মোঃ আব্দুল মজিদ এনডিসি
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন