কবিতা — স্বপ্ন, আবার

একটা কোনও নতুন কোনও পুরনো কোনও বাতিল কোনও
সবুজ কোনও দুয়ার কোনও ময়না কোনও মাঠে
পড়ে দেখলাম রাত হয়নি, গাছ হয়নি, জলের পাশে
সাঁতারও নেই, হাঁস ছিল না, ঘট বসানো ঘাটে
একটা কোনও বউ আসেনি ঝি আসেনি বাসনকোসন কেউ কোত্থাও
নেই কোত্থাও নেই কোত্থাও শালিখপাখি এক-পা দু-পা হাঁটে
ওই ঘাটে ওই দুপুরবেলায় ভাস্করদা ঘুমিয়ে আছেন ফুলভরা এক খাটে।

৪৫৭ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা