কবেকার পুরনো এক সংক্ষিপ্ত ঘর, দেয়ালের পলেস্তারা খসে গেছে
মাকড়শা নীরবে বুনেছে জাল
সিলিং পড়েছে ঝুলে
সারাক্ষণ এগজোস্ট ফ্যানের বিকট আওয়াজ
নিরাপদ দূরত্বে সাদা পোশাকের
জ্যামিতিক পায়চারী
শীতল স্যাঁতসেঁতে গন্ধের কলরব -
এ ঘরে আমি খুব একা
মেঝেয় স্বমিথুনের ঘন দাগ
লালচে হয়ে গেছে ;
জমে আছে অজস্র
অনিদ্রিত রাতের নস্টালজিয়া -
পারুদি' র হলদে মাখা হাত,
চাদরে ঢেকে রাখা কাটা রাইফেল
বুক পকেটে কার্তুজ ।
অনেক বছর যেন সহস্র বছর
ধরেই এ ঘর হয়েছে পোয়াতি
স্পষ্টভাষী মানুষের ভিড়ে!
কী আছে এ ঘরে- শূন্যতা
একবুক দীর্ঘশ্বাস
সমুহ মৃত্যুর অপেক্ষায় প্রহর
গুনে চলা, চোখে নিয়ে
নিস্ফল দুফোঁটা জল।
এখানে কোনোরকম ঢুকে পড়লেই
বুঝে নিতে হয় - বেঁচে থাকা
এক আশ্চর্য ম্যাজিক।
নির্জন এ ঘরে বৃষ্টি গড়িয়ে
পড়বার মতন
অস্পষ্ট শব্দে মনে পড়ে-
আমি বলতে চেয়েছিলাম -
আমাকে মেরে ফেললেও
মেরে ফেলতে পারবে না
আমার বেঁচে থাকবার কৌশল।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
আবুল হাসান
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন