যে ভুলে যায় সে আসলে ভালোই বাসেনি
তার কাছে ভালোবাসা মানে টাইমপাস
তার কাছে ভালোবাসা মানে অন্য কিছু ভাবতে ভালোলাগা
তোমাকে নিয়ে ভেবে ভেবে কেঁপে ওঠা নয়
তোমাকে ভেবে রাতের পর রাত নিদ্রাহীন জেগে থাকা নয়
তোমাকে ভালোবেসে কেবলি মরে যাওয়া নয়
ভালোবাসা মানে তার কাছে তোমার সংগে
প্রেমের মিথ্যে অভিনয় তোমাকে প্রেমের জলে ভাসিয়ে ডুবে মারা
তোমার সংগে ডেটিং - এর সময় অন্য কারো কথা ভেবে উদাস দীর্ঘশ্বাস ছেড়ে তোমাকেই উদাসী করে রাখা
যে ভুলে যায় সে আসলে ভালোই বাসেনি
তার কাছে ভালোবাসা মানে তুমি নও
কেবলি যত্ন করে লুকিয়ে রাখা তোমার আশ্চর্য গোপন কুমারী ক্ষত বিধ্বস্ত বুনন
যে ভুলে যায় তাকে মনে রাখা মানে
মনের মতো পবিত্র বিষয়টিকে অপবিত্র করা
কারণ সে আসলে ভালোই বাসেনি
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মহাদেব সাহা
শুভ জন্মদিন! 🎈
মোঃজাকারিয়া মাসুদ
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
https://banglakobita.net/sadathossain/kajol-choker...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী