বেঁচে থাকা মানে অমরত্ব নয়
ইতিহাসহীন নয় অধিষ্ঠিত থাকা
জাফরান মসনদে
এক জীবনে আজীবন
বেঁচে থাকা মানে দায়বদ্ধতা নিয়ে
বেঁচে থাকা
বেঁচে থাকতে হলে
শিরা উপশিরা জুড়ে
লাল লাল রক্ত বয়ে যেতে হয়
ছিনিয়ে আনতে হয় স্বাধীনতা
মাতৃভূমির পাললিক পরিচয়
বুলেটের মুখোমুখি বলতে হয়-
হিন্দু মুসলমান যে নামেই ডাকো – আমি
মানুষেরই মাঝে শুধু
মানবজন্ম খুঁজে পাই
শরীরে আগুন ঢেলে
বলে দিতে হয়- ইনকিলাব হো গিয়া
বেঁচে থাকা মানে বেঁচে যাওয়া নয়
নয় সমগ্র রাত জেগে থেকে
জোছনার করাঘাতে আঁধার
কেবলি অন্ধকার ছিঁড়ে ফেলা
বিষাক্ত সাপের মুখ
দুধ কলা- বিরুদ্ধে এক
প্রহরী ওঝার নিষিদ্ধ ভূমিকা
ক্ষমতার মুখগহ্বরে
জিহ্বার মত আটকে থেকেও
প্রচন্ড চিৎকারে বলে দিতে হয় –
উদোম শরীরে রোদ-জামা
ছিনতাই হলে
আগুন ধরিয়ে লেজে
লংকা কান্ড ঘটিয়ে দেবো
দেখে নেবো তোমাকেই
যে- তুমি নিলামে তুলেছো মাটি
এই বাংলার
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
আবুল হাসান
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন