ওরা নিষেধাজ্ঞা বেঁধে দিয়েছিলো আমাকে পৌঁছে যেতে
মানুষের কাছে। ওরা চেয়েছিলো আমার গল্প হবে
মানুষের কাছে পৌঁছে না–যাবার।
অথচ ঘরপোড়া ভ্রুণ থেকে ছিটকে পড়ে
আমি জেনে নিয়েছিলাম– আমার গল্প বস্তুত
কাঁটাতার পার হয়ে মানুষের কাছে পৌঁছে যাবার
কেননা আমার পারেজিয়া কিংবা স্পষ্টবাদিতা উৎসর্গিত হয়েছিলো
আপোষহীন প্রজ্ঞার জননেন্দ্রীয় খুঁড়ে জন্মলগ্ন থেকে
মৃত্যু–উপত্যকা বেয়ে হেঁটে যাবো বলে।
সেই উপত্যকা যেখানে প্রতিটি মৃত্যুই
জন্ম দেয় মৃত্যুহীন জীবনের ঘ্রাণ।
আমি তাই শ্মশান–ডাঙায় মহাকাব্যে নয়,
ক্ষুদ্র একটি শব্দেও ঘটিয়ে দিতে পারি
মানবমুক্তির মহাবিপ্লব। প্রতিজন জিওর্দানো ব্রুনোর
নিষিদ্ধ কংকালের মধ্য দিয়ে উসকে দিতে পারি–
যে–পা ধরে নেয়া হয়েছে সচল অধিকন্তু গতিশীল,
খুঁড়িয়ে হাঁটবার চেয়ে তার অধিক যোগ্যতা
আছে কিনা জেনে নেয়া খুব প্রয়োজন।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
আবুল হাসান
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন