চোখে রোদ চশমা- নীল
গোলাপি লিপস্টিক ঠোঁটে
ফটোগ্রাফে তুমি
সহস্র চোখ -মুগ্ধ বিমুঢ়
তাকিয়ে যাচ্ছে মরে
আহা তুমি কেনো
অনিবার্য এমন
ভেঙে ফেলো চৌচির ক'রে
সমগ্র একটা জীবন
তুমি কেনো এমন উপমা হলে
বিরহী অক্ষর খুঁড়ে
সহস্র চোখ তাকিয়ে তোমার চোখে
গভীর করে মরে যায়
শুধু বেঁচে থেকে
সুদূরিকা
না দেখার ভান করে দেখে নিও
তোমার গোলাপি ঠোঁটে
আমাকে পোড়াবার চন্দন-চিতা
অপেক্ষা ক'রে আছে
আড়ালে -সংগোপনে
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
আবুল হাসান
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন