ভোর হল, ওঠ জাগ্ মুসাফির, আল্লা - রসূল বোল্।
গাফলিয়াতি ভোল্ রে অলস, আয়েশ্ আরাম ভোল্।।
এই দুনিয়ার সরাইখানায়
(তোর) জনম গেল ঘুমিয়ে হায়!
ওঠ্ রে সুখ-শয্যা ছেড়ে, মায়ার বাঁধন খোল্।।
দিন ফুরিয়ে এল যে রে দিনে দিনে তোর
দীনের কাজে অবহেলা করলি জীবন-ভোর,
যে দিন আজো আছে বাকী
খোদারে তুই দিসনে ফাঁকি
আখেরে পার হবি যদি পুলসিরাতের পোল ।।
আল্লা - রসূল বোল্ ।।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
রহমান জুয়েল
শুভ জন্মদিন! 🎈
জালাল উদ্দিন রুমি
শুভ জন্মদিন! 🎈