নামাজ পড় রোজা রাখ, কলমা পড় ভাই।
তোর আখেরের কাজ করে নে, সময় যে আর নাই।।
সম্বল যার আছে হাতে
হজ্বের তরে যা কাবাতে,
জাকাত দিয়ে বিনিময়ে শাফায়াত যে পাই।।
ফরজ তরক করে করলি করজ ভবের দেনা,
আল্লাহ ও রসুলের সাথে হল না তোর চেনা।
পরানে রাখ কোরআন বেঁধে,
নবীরে ডাক কেঁদে কেঁদে
রাত্রি দিন তুই কর মোনাজাত ‘আল্লাহ্ তোমায় চাই’।।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মুহাম্মাদ শরীফ আহমেদ
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন