পৌষে কুয়া বৈশাখে ফল।
য’দিন কুয়া ত’দিন জল।।
শনির সাত মঙ্গলের তিন।
আর সব দিন দিন।।
ব্যাখ্যা– :
পৌষ মাসে যে ক’দিন কুয়াশা হইবে।
বৈশাখেতে ঠিক ততদিন বৃষ্টি হবে।।
শনিবারে যদি বৃষ্টি আরম্ভ হয়।
এক সপ্তাহকাল স্থায়ী তাহা হয়।।
মঙ্গলে আরম্ভ হলে তিন দিন থাকে।
অন্য বার হ’লে সেই দিন মাত্র থাকে।।

মন্তব্য করতে ক্লিক করুন