মধু মঙ্গল সিনহা

কবিতা - তবুও চলতে থাকে গল্প

মধু মঙ্গল সিনহা
শনিবার, ০৮ জুন ২০২৪ সাম্য-জীবনমুখী কবিতা

মানুষের জীবনে আছে কতো সুখ, কতো দুঃখ,
হাসি-কান্নার মিলিয়ে লিখা হয় জীবনের গল্প।

কত অমীমাংসিত কথা, নামহীন, অজানা,
রহস্য লুকিয়ে আছে শত মনের অন্ধকারে।

কেউ শোনায় প্রেমের গল্প, কেউ আবার যুদ্ধের,
কেউ বলে জীবনের কথা, কেউ বলে মৃত্যুর বিবরণ।

অসমাপ্ত গল্পের আকাঙ্ক্ষা অপূর্ণ এক একটি জীবন,
কত স্বপ্ন ভেঙে পড়ে, কত আশা নিরাশায় ভেঙে পড়ে।

তবুও জীবন চলতে থাকে, গল্পের সুর থামে না,
নতুন নতুন অধ্যায় যুক্ত হয় এই অমর কথায়।

এই গল্পের নাম নেই, তবুও চলতে থাকে গল্প,
জীবনের গতি থামে না, কালের চাকা ঘুরে চিরকাল।

পরে পড়বো
২৭১
মন্তব্য করতে ক্লিক করুন