সারাটা দিন বৃষ্টি পড়ে আজ
আকাশে মেঘ, নদীতে কারুকাজ
বৃষ্টি যেন খাসিয়া মেয়ের চুল
হয়েছে ছুটি মিশনারী স্কুল।
সকাল থেকে উথালপাথাল হাওয়া
মেঘনাপাড়ে হয়নি তবু যাওয়া,
বৃষ্টি যেন অন্ধ মেয়ের হাসি
ইচ্ছে করে আবার ফিরে আসি।
বৃষ্টিভেজা উদাসী ঝাউবন
একলা ঘরে কেমন করে মন
বৃষ্টি যেন রাতের ফোটা ফুল
হয়নি আজ মর্নিং স্কুল।
শালবনের মত্ত হাওয়ার টানে
ডাউন ট্রেনে কে আসে এইখানে
বৃষ্টি যেন গোপন চোখের জল
হাঁটতে কেন পা করে টলমল!
আকাশ কেন এমন সারাদিন
দু'চোখে জল ভীষণ উদাসীন,
বৃষ্টি যেন দুপুরবেলার ট্রেন
দুয়ারে কে দাঁড়িয়ে রয়েছেন?
সারাটা দিন বৃষ্টি পড়ে আজ
যা কিছু সব করেছি ভুল কাজ,
বৃষ্টি যেন মায়াবী মিস্ট্রেস
বাঁধেনি খোঁপা, আনেনি স্যুটকেস।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মোঃ আব্দুল মজিদ এনডিসি
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন