এ দেশে টাকা কি আসলেই যাদু জানে! সে কি মিছা যাদু করে না!
সে কি সবকিছুই পারে! নাকি কিছুই কখনো পারেনা?
দিব্য দেখি, সে কোন বিদঘুটে অন্ধকার হলে
কেবলই চোরাপথে গোপনে গোপনে চলে
আর আকারে ইঙ্গিতে অচেনা মানুষের সাথে কথা বলে
সে কাউকে এড়িয়ে যায় অতিকৌশলে,
কাউকে শক্তি দিয়ে দেয় তাড়িয়ে,
আবার কাউকে অকারণে ধরা দেয় সে নিজ হাত বাড়িয়ে
কেবল, তখন চিরদিনের চেনা লোকটি দুদিনে কেমন কোটিপতি বনে যায়
অকস্মাত প্রাসাদে ঘুমায়, পাজেরো হাঁকায়;
যেন বড্ড অচেনা লাগে, আরো কত কী!
আসলে যার যাদুকরী টাকা আছে, দুনিয়া তার; আছে তার সবই-
আছে ভোগ-বিলাষ, রাজ্য-বাহাদুরী, আইন-আদালত, বার
এদেশের, জগতের সবকিছু তার
যার যাদুকরী টাকা নাই, নাই তার কিছু
সে আসলেই ইতর, আসলেই নগণ্য, অতি নীচু
কেউ একজন। বলো, কিবা আসে যায়
তার অগাধ জ্ঞান, গরিমা, নিছক সততায়!
এই আকাল কালে কী দেখি আজ? টাকার এ-ই যাদুকরীদশা এ দেশে!
কোত্থেকে এল সে! এর কি কোন জবাব আছে শেষে?
আসলেই সে নষ্ট পলিটিক্সের জারজ এক; তাই নির্দয়, নির্ডর
আসলেই টাকা এদেশে এক আজব যাদুকর
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মোঃ আব্দুল মজিদ এনডিসি
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন