দুটি সম্পর্ক পাশাপাশি ফল্গুধারার মতো একেবারে আড়ালে
অন্তরালে দিব্যি বয়ে চলে
তবুও কিছু দৃশ্যমান দশা তার দৃষ্টিকটু বেজায়…
একটা দিতে দিতে রিতীমত মাঘের রিক্ত সন্ন্যাসী হয়ে যায়;
অপসৃয়মানদশাগ্রস্ত প্রায়
আরেকটা নিতে নিতে
বড্ড বসন্ত-বিলাসী হয়ে ওঠে চিত্তে;
ক্ষুধা তার অন্তহীন, যেন ক্ষুধার রাজন
এই বুঝি সম্পর্কের অমোঘ রাখি-বন্ধন!
কী নাম দেবো তার? কে আমায় দেবে বলে?
একটা যে নিদাঘের জ্বলনে জ্বলে,
আরেকটা রীতিমতো জ্বালায় বারেবারে;
এখনো ফেলানীরা ঝুলে থাকে সম্পর্কের কাঁটাতারে
যে সম্পর্কের জের-একটায় কেবলই শুনে যায়, আরেকটা শোনায়
যে সম্পর্ক-রজ্জুর এক প্রান্ত অছোঁয়া ভগবান বনে যায়,
আরেক প্রান্ত কেবলই অস্পৃশ্য পড়ে থাকে!
তাহলে, কী নাম দেবো তাকে?
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মোঃ আব্দুল মজিদ এনডিসি
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন