অনুকাব্যের আচার ১ ২ ৩
(Fully Figurative and Satirical)
১.কবির ভাবনা
আসলো চৌদ্দ, ঊনচল্লিশ, তারপর
প্রশ্ন জাগে কেবলই-আছে আর
কত-কত
হয়তো শূন্য শূন্য, কেবলই শূন্য
হয়তো বা চলছে নিরন্তর অগ্নিপূর্ণ
শত-শত
২.ওরা কারা
কেউ কাঁদে, কেউ হাসে
কেউ গায়, কেউ নাচে
কেউ খেলে, কেউ খায়
কেউ ভাবে, কেউ ঘুমায়
ওই ছোটে ওই যারা
বল মোরে ওরা কারা?
নাম-ধাম-কাম হারা
…… …… বাচ্চারা
৩.পুকুর চুরি
তিলোত্তমা স্বপ্নপুরী
ঘটল সেথায় পুকুর চুরি
মায়ে কাঁদে বাপে কাঁদে
কাঁদছে কত স্বজন
রাজা আছে স্বপ্ন-ঘোরে
বরকন্দাজে দাও যে মারে
স্বপ্নপুরীর স্বপ্ন নিয়ে
ভাবছে বসে কজন!
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মোঃ আব্দুল মজিদ এনডিসি
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন