২৮.পরীক্ষা নাকি ভুল শিক্ষা
অন্ধকারে এত কাছাকাছি পেয়েও
নিস্তব্ধতা ভঙ্গ করিনি মোটেও
নাড়ীর স্পন্দনে। এও কি কম উৎসর্গ আমার
এরপরও অকারণ সততার
পরীক্ষা নিতে চাও হটকারী কোন রাজার মতন
নাকি ভুল শিক্ষা দিয়ে কোন কন্সেন্ট্রেশন
ক্যাম্পে কেবলই জোনাকির ন্যায়
উদ্ভ্রান্ত করে রাখতে চাও আমায়
২৯.প্রতিদান
তোমার দৈন্যের কথা ভুলিনি আমি
তাইতো আমি ধন্য
তোমার কষ্টের কথা ভুলিনি আমি
তাইতো সুখী গণ্য
তোমার ভালোবাসার কথা ভুলিনি এখনো
তাইতো আমি বন্য
৩০.আতংক
তাহার এক হাতে ফুল, আর হাতে তলোয়ার
নাচে পায়ের তলায় তার রঙিন স্বপ্ন বাহার
মুখে তাহার হাসি মৃদু
চোখে লাল অগ্নিকুন্ডু
দেখি আজি এ কোন আজব মূর্তি তাহার
কবিতা — অনুকাব্যের আচার ২৮ ২৯ ৩০
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
বিদ্রোহী-দ্রোহের কবিতা
,
প্রেমের কবিতা
২৩০
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মোঃ আব্দুল মজিদ এনডিসি
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন