সন্ধানী চোখ নিয়ে হেঁটেছি
পথ থেকে পথান্তরে
যেখানে আকাশ মিশেছে মাটির সঙ্গে
শান্তির কপোত উড়ে যায়
অজানা পথের বাঁকে।
সব সহজ আজ অসাধ্য মনে হয়
ঠোঁটের সিগারেট নিরবে পুড়ে যায়
বাতাসে ওড়ে শুধু পথেদর্পনর ধুলো
তবু রাতের পর রাত হেঁটেছি
মাঠের পর মাঠ,শহরের অলিগলি
শুনেছি পৃথিবীর বুকের দীর্ঘশ্বাস।
পৃথিবীর মতো আমার কষ্টরা হাসে নির্ঘুম চোখে
হৃদয়ের গভীরে জ্বলে হিরোশিমা নাগাসাকি
জীর্ণ পাতার মতো বাদামি রঙ ধরেছে
আজ বেহায়া সময়ে
তবুও খুঁজেছি তাকে বিবর্ণ রাতের ভেতরে।
একরাশ আশা বুকে হেঁটেছি
ইট পাথরের ধরনীর বুকে
শান্তির পেয়ালা ভরবো বলে।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মোঃ আব্দুল মজিদ এনডিসি
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন