বিদ্যালয়ের শিক্ষাদীক্ষা
হতে চলেছে নষ্ট,
মেধাবীরা আজ পথে বসে
জাতি হচ্ছে ভ্রষ্ট।
নিয়ম শৃঙ্খলা নাই সেথায়
শিক্ষার নাই মান,
লক্ষ কোটি বেকার যুবকরাই
তার একমাত্র প্রমাণ।
শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে যদি
রাজনীতিটা ঢোকে,
সেই শিক্ষা ব্যবস্থার উন্নয়ন
কি কখনও থাকে?
পরীক্ষায় সাদা খাতা জমা দিয়ে
যদি শিক্ষক হয়,
সেই শিক্ষকের কাছ থেকে ছাত্ররা
কি শিক্ষা আর পায়!
শিক্ষার ব্যবস্থায় দুর্নীতিতে
শিক্ষার অবস্থা বেহাল,
কার্যক্ষেত্রে সেই শিক্ষা ব্যবস্থার
দুর্দশা থাকবে অবিচল।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কিছু অনুভূতি
হালকা করে ছুঁয়ে যায়,
কিন্তু হৃদয়...
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়
লেখক:
শংকর ব্রহ্ম
সময়ের স্রোত একবার ছেড়ে গেলে আর ফিরে আসে না
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়
লেখক:
রবীন্দ্রনাথ ঠাকুর