প্রেম মানে ভালোবাসা
ভালোবাসা মানে যন্ত্রণা
সে যন্ত্রণাতে আছে আনন্দ,
আছে বেদনা।
ভালোবাসা মানে ভালোলাগা
ভালোলাগা মানে বিরহ ব্যথা
সে বিরহে আছে স্বর্গ,
আছে জ্বালা।
প্রেম মানে সাধনা
সাধনা মানে বিসর্জন দেওয়া
সে বিসর্জনে আছে পরিতৃপ্ত,
লুকানো কামনা বাসনা।
ভালোবাসা মন দেওয়া নেওয়া
একে অন্যের ভেতরে ঢুকে জানা
চুপেসারে গল্প গল্প,
অভিমানে কবিতা লেখা।..
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন