চাল, ডাল, চিনি কিনে
খেতে হয় রোজ,
দাম যা বেড়েছে ভাই
টাকার যে নাই খোঁজ।
ভাত নাই কারো ঘরে
ক্ষুধায় পেট জ্বলে,
এভাবে আর কতদিন,
কীভাবে দিন চলে!
মাছের কথা কি বলি আর
যেন সোনার দামে,
কেউ ভাবে না গরীবেরা
কীভাবে যে খাবে!
ডিমের দাম দেখে সবাই
কিনে না আর হালি,
বাজারে গিয়ে বাড়ি এসে
দেখে পকেট খালি।
ছেলে-মেয়ে করে যায়
বাবার কাছে আবদার,
উপায় নেই তার কাছে
তাই তিনি চুপচাপ।
ফল-মূল না পেয়ে
করে যায় চিৎকার,
করার যে নাই কিছু
সয়ে যায় বারবার।
দাম বাড়ার এই গতি
চলে রাত-দিন,
আজকের ভাবনা শুধু
কী হবে আগামী দিন।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মহাদেব সাহা
শুভ জন্মদিন! 🎈
মোঃজাকারিয়া মাসুদ
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
https://banglakobita.net/sadathossain/kajol-choker...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী