তুমি আমার সকালবেলার
শিশির ভেজা ফুল,
তুমি আমার মুক্ত বাতাস
পেতে হয় না ভুল।
তুমি আমার সূর্য উঠার
মুচকি একটু হাসি,
তুমি আমার শীতল হাওয়া
যেথায় আমি বাঁচি।
তুমি আমার বিলে ফোঁটা
লাল-সাদা শাপলা,
তুমি আমার বয়ে যাওয়া
নিত্য দিনের পথচলা।
তুমি আমার ফুটে উঠা
ঝিলের পাড়ের পদ্ম,
তুমি আমার অলিখিত
বিশাল এক গদ্য।
তুমি আমার বর্ষাকালের
অবিরত পড়া বৃষ্টি,
তুমি আমার প্রভুর দেওয়া
সেরা এক সৃষ্টি।
তুমি আমার বয়ে চলা
নদীর স্রোতধারা,
তুমি আমার প্রিয়তমা
হই যে দিশেহারা।
তুমি আমার সন্ধ্যাবেলার
মিষ্টি চাঁদের আলো,
তুমি আমার সেই ফুল
যা লাগে অনেক ভালো।
তুমি আমার সারাদিনের
মিটে যাওয়া ক্লান্তি,
তুমি আমার রাতের হাওয়া
পাই যে মহা শান্তি।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মহাদেব সাহা
শুভ জন্মদিন! 🎈
মোঃজাকারিয়া মাসুদ
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
https://banglakobita.net/sadathossain/kajol-choker...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী