কবিতা — একটা আকাশ

একটা আকাশ তোমার হাতে
আমি কুড়াই নীল,
দেখি তোমায় শাড়ির আঁচল
বেজায় আছে মিল।

রোদের মধ্যে সোনালী আঁশ
লুটিয়ে পড়ে মাটি,
ভুলে গেছি আলোর ঝিলিক
তোমায় যখন হাঁটি।

মেঘলা দিন আকাশ জুড়ে
তোমার অভিমানে
বৃষ্টি আমার তোমার চোখে
আসে ক্ষণে ক্ষণে।

৩৪৬ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা