কবিতা — আজকের শহর – মিহির চৌধুরী ইমন

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ অন্যান্য কবিতা, বিরহের কবিতা

আজকের শহর
– মিহির চৌধুরী ইমন

আজ এই শহর অনুচ্চার্য! তবুও পূর্ণিমার জন্মলগ্ন হয়,
অথচ তাবুতে সোনালী বালিকা নেই, সুসময় নেই
– তবুও সুদিনের আশায় জননী !
আজ পিপাসার রক্তমুখে মানব সাম্রাজ্য
– দূষিত বাতাস ছুঁয়ে সমুদ্রে ডুবা সূর্য দেখে নিলো
-দেখে নিলো সভ্যতার দেয়াল ঠেলে আসা দুঃখ।
আজ সোনালী সময় নেই, মৃত্যুহলে গোসল নেই
– জানাজা নেই,
বাপের লাশ সন্তান কাঁধে নিতে ভয় পায়!
– সবাই জপে ইয়া নফছি – ইয়া নফছি
আজ সোনালী মৃত্যু নেই! -এখনও রুপালী চাঁদ উঠে আকাশে
– আর গ্রহ তার নিজ পথে অবিচলিত ।
কিন্তু কেনো? কেনো? আমাদের এই অবস্থা?
– এক ভাই বলছে : ভাত দে -না হয় করোনা খাবো!
আমি তাকে দেখেছি কাদঁতে কবির হাতের কলমের মত!
কিন্তু কেনো? কেনো? এই কান্না?
-পাপের জন্য অনুতপ্ত হয়ে না ক্ষুধার জন্য?
আজ এই শহর অনুচ্চার্য! এখন আর লাল নীল আলোর পথে
– আসে না সুখবর!
এখন কেবলি আসে ক্ষুধা, মহামারী, মৃত্যুভয়।
——২৬ চৈত্র ১৪২৬ বসন্ত

৩ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা