কবিতা — ফাঁকা ডাইরি

বুধবার, ০১ জুলাই ২০২৬ বিরহের কবিতা, রূপক কবিতা

ফাঁকা ডাইরি
মিহির চৌধুরী ইমন

তোমার মঞ্চে আজ কে কবিতা পাঠ করে
এত উদাস ভঙ্গিতে?
তার কণ্ঠে কেন ভেসে আসে হারিয়ে-ফেলা
দিনের দীর্ঘশ্বাস?

তোমার কলমে কেন ঝরে কালি,
লিখ কি আবোল-তাবোল?
এত কিছুর মাঝেও কী যেন নেই তোমার মঞ্চে—
একটি অনুপস্থিতির নীরবতা,
নাকি তোমার হারিয়ে-ফেলা কোন এক প্রিয় নাম?

তোমার কবিতার ডায়েরি আজ এত ফাঁকা কেন? কোন বেদনায় হারিয়ে গেছে সব শব্দ,
কেন আর লিখতে পারো না কোনো কবিতা?

৪ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা