কবিতা — খবরের কাগজ

খবরের কাগজ
– মিহির চৌধুরী ইমন

চশমা পরিষ্কার করে আমি যখন’ই খবরের কাগজে চোখ রাখি
– কেবল’ই দুঃসংবাদ দেখি !
হাঁটি হাঁটি পা-পা করে এগোচ্ছে আমাদের দিকে
– যে মহামারী,তার অবসান হোক।
ডাইনীর মত কোমর বাঁকানো চাঁদ বাঁশবন ছুঁয়ে ডুবে গেলে
নব সূর্যোদয় আবার দেখা হোক! প্রিয়- শালিক
কোন এক কবিতার সম্মেলনে।
আমাদের এই দুঃখসময় শেষ হলে’ই
– আবার দেখা হবে গোলাপ ফুটলে, মৃত্যু হারলে,
আমরা জিতলে -আবার যখন’ই দেখা হবে
ঠিক তখন’ই প্রাণ খুলে বলবো তোমায় ভালোবাসি
প্রিয়- গোলাপ ।
যদিও আমার লেখা কবিতা ছাপানো না হয় খবরের কাগজে
– মৃত্যুর হারলে
কোরাআনের আলোতে বিজ্ঞান জিতলে,
তবুও যখন’ই দেখা হবে
ঠিক’ই তখন’ই বলবো তোমায় ভালোবাসি প্রিয়- শালিক।

২ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা