কবিতা — চোখের নিচে এক নদী

শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫ বিবিধ কবিতা

চোখের নিচে এক নদী বইছে-

সে জলের নয়,

সে কল্পনার, দগ্ধ পলির,

ভাষাহীন অভিমান দিয়ে তৈরি।

এই নদী ভাঙে না জমি, ভাঙে সম্পর্ক।

এই নদী শুকিয়ে গেলে

শরীর হয়ে যায় পাথর,

আর মন- এক মৃত খেয়াঘাট।

তুমি যদি তাকিয়ে থাকো,

দেখবে না শুধু চোখ-

দেখবে সেখানে এক কপালভাগ্য নদীর ছায়া।

২৪০ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা