রাত্রিযাপন তো অনেক হল
এবার চোখে ঘুম এলে বাঁচি
স্বপ্নকথন তো অনেক হল
এবার বাস্তবে বসে আছি
সবার সাথে সবার মাঝে
পরিণতি হীন প্রেম যেমন মূর্খ
সময়কে নিয়ে ছেলেখেলা করে
অপূর্ণ হৃদয় যেমন বার বার
নতুনের আশায় মগ্ন হয়
নতুন ভাবনা যেমন নতুন কবিতার
জন্ম দেয়
আমার রাত্রিকালীন নিশ্বাস প্রশ্বাস
আমাকে মনে করিয়ে দেয়
আমি প্রেম বেশে আসি
আমি রসে বসে মজি
আমি স্বপ্নের ফানুস খুঁজি
আর চোখ তুলে চাই
রাতের রাস্তায়...
ঘড়ির কাঁটা
স্পর্শ করে বলল-
"চল আমরা যাই
কাঁটায় কাঁটায় এবার
একাকার হয়ে যাই"
রাত্রিযাপন তো অনেক হল
আমি এক কবিতা ঘুম চাই
আমি এক ঘুমে কবিতা চাই
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
নূর মোহাম্মদ কল্পকবি
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন