মোল্লা মুস্তাফিজুর রহমান

কবিতা - সেই পাখিটা

মোল্লা মুস্তাফিজুর রহমান
রবিবার, ২৬ নভেম্বর ২০২৩ ছড়া

হঠাৎ দেখি এক যে পাখি
বসে আছে ডালে
আনমনে
গাইছে না গান
চাইছে না কেন
উত্তর দেবে কোন জনে?
এমনি সময় হঠাৎ করে
গাছ হতে তার একটু দুরে
চমকে উঠে আলোর ঝিলিক
উঠলো নেচে সেই পাখিটা
গাইলো গান তার বাকিটা
সেই সুরেতে দিগবিদিগ
জাগলো নেচে, গাইলো বেঁচে

পরে পড়বো
৩২৭
মন্তব্য করতে ক্লিক করুন