বিচ্ছেদ
– হাসান সজীব
কোন একদিন আবার দেখা হবে আমাদের ,
আমরা কেউ কারো থাকবো না !
চোখের কোণে হয়তো শুষ্ক জল জমবে,
তুমি বুঝবে, আমি বুঝবো, হয়তো আর কেউ
বুঝবে না !
স্মৃতিগুলো নাড়া দিবে তীব্র করে , হৃদয়ে হবে রক্তক্ষরণ
সে ক্ষত কেউ জানবে না !
মুহূর্তেই পাড়ি দিব অতীতে,
জড়িয়ে আসবে আমাদের দুজনের স্বপ্ন ।
মনে পড়ে যাবে , বৃষ্টিস্নাত দিনে কাঁপা কাঁপা ঠোঁটে তোমার প্রথম স্পর্শ !
উন্মাদের মত বৃষ্টিতে ভেজা ,
নির্জন সন্ধ্যায় তোমার কোলে মাথা রাখা আরো কত কিছু !
এক মুহূর্তেই সম্বিত ফিরে আসা ,
খুব সযত্নে অচেনার ভান ধরে পাশ কেটে চলে যাওয়া ।
আর অস্ফুট সুরে বলা , ভালো থেকো প্রিয়,
আমার হৃদয়ের আলিঙ্গনে !