অতঃপর
অতঃপর আমি সুখী, বিস্ময়কর এবং হতাশ!
আমার অস্তিত্বে বিষ কিন্তু নিঃশ্বাসে প্রবল তৃপ্তি!
তোমরা বিশ্বযুদ্ধ বাঁধিয়ে দাও,
আমি নির্লজ্জ বেহায়ার মত কম্বল মুড়ি দিয়ে ঘুমবো ।
যদি আমার লজ্জা মাপতে আসো,
তবে তার আগে পথশিশুটার অনাহারী পেট টা পূর্ণ করে এসো!
আমার দিকে আঙ্গুল তোলার আগে,
নিজের দিকে তাকাও!
আমি সুবোধ কিন্তু বেপরোয়া বেহায়া,
মুহূর্তেই অস্বীকার করতে পারি তোমার কথিত উন্নয়ন।
আমি চিৎকার করে বলতে পারি ভাত দে মুখোশধারী,
নইলে তোর উন্নয়ন চিবিয়ে খাবো।