কবিতা — তুমি

মঙ্গলবার, ১৯ মে ২০২৬ প্রেমের কবিতা, বিরহের কবিতা

তুমি – হাসান সজীব

তুমিও যদি হারিয়ে যাও প্রিয়
থেমে যাবে কি জীবনের লেনদেন?
থেমে যাবে কি
তোমার নিস্পাপ আঁখিতে ডুবে যাওয়া?
প্রিয়তমা আমার ,
আমি নিঃস্ব হয়ে যাবো তোমাকে হারিয়ে!
তুমি কি জানো না আমাকে ?
আমি তো নিতান্তই একা!
বড্ড বেখাপ্পা অগোছালো,
তোমার ভাষায় বোগদা !
প্রিয়তা ,
তোমাকে হারাবার চিন্তায়
আমি নিজেকে হারিয়ে ফেলি, ॥
উচ্ছন্নে চলে যায় উৎভ্রান্ত সময় ।
তুমি চলে যাও, শুধু যাবার আগে কবর দিয়ে যাও ।

৪৩ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা