ফেরেব্বাজের মহারাজা
ধান্দাবাজির দেবে সাজা?
কাজটি অতই নয়কো সোজা।
ধান্দাবাজের নিত্য চালে
দেশটা যে গেল রসাতলে
নাচছে সবাই জয়মা বোলে।
নিন্দবাজের বৃন্দাবনে
ছুটছে দেখ দুষ্টজনে
আপন মনে সংগোপনে।
সুশীল সমাজ আজ বেসামাল
এমনই করে কাটবে কি কাল,
ধরবে না কেউ দেশেরই হাল?
রচনাকাল ১৫/০৯/২০২২
বাংলা ২৯ভাদ্র ১৪২৯
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মুহাম্মাদ শরীফ আহমেদ
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন