পৃথিবীতে আজ অসির জয়
মসির মমতা নয় ,
অসি বিনা আজ বিশ্বটাকে
কে করেছে জয় ?
শুধু বাহুবল যুদ্ধে অচল
যদি না থাকতো অসি ,
অসির জোরে সিংহাসন পেয়ে
রাজা গেল তাতে বসি ।
মসি নিরবে যেই হারাল
অসি পেল শুধু জয় ,
পৃথিবীতে আজ অসির ক্ষমতা
মসির মমতা নয় ।
রাজার রাজ্য হাতের মুঠোয়
এসে যায় অসির বলে ,
অসির ঝনঝনি শব্দ শুনি
বৈরী দূরে যায় চলে ।
বীর বাহাদুর হয়ে যায় শুর
হাতে নিয়ে তরবারি ,
যুগে যুগে তাই অসির ভয়ে
মসি গেছে আজ হারি ।