কী যে চমক দিলেরে ভাই
দিও না আবার ধমক ,
সামনে আমি দেখি মেলে চোখ
কবিতা পড়ে চমক ।
আবৃত্তির ভাব ভঙ্গি ধরে
করে চলে বক বক ,
শুনে সেগুলোর স্বাদ যেন পাই
মিষ্টি ঝাল টক ।
পাঠের ফাঁকে ফিক ফিক হাসি
যার মাঝে কী যে ঝলক ,
কী স্বচ্ছতা ! দেখি যত তা
ফেরাতে পারি না পলক ।
কলাকৌশলী শিল্পী যে এক
শৈল্পিক সুরের সাধক ,
সেই সুধাতে মিটায় ক্ষুধা
কত শত সুরের খাদক ।
উচ্চারণের ধ্বনি যে তার
হয়ে ওঠে কভু ভয়ানক ,
সহসা শ্রবণে কবিদের মনে
প্রভাব ফেলে অচানক ।
বজায় রেখে সুর তাল ভাব
ছন্দ কলার চমক ,
যেই শুনি তা চমকে উঠি
যেন কেউ দেয় ধমক ।
জানালা দিয়ে দেখি না চাঁদ
আলো তার চক চক ,
কবিতা পড়ির আলো যেন দেখি
সামনে তা করে ঝকঝক ।
চমকের পাঠে চমকে চমকে
আমি কেশে উঠি খক খক ,
আমার কবিতা হবে কিনা পাঠ
বুক করে ওঠে ধক ধক ।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
Radiful Hoque
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আপনি এখানে কবি সাদাত হোসাইনের পাতায় গেলে; কবিতা —...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী