খেলতে চাইলে মা বলে
পড়তে হবে বই ,
মনে আমার ইচ্ছে তখন
প্রজাপতি হই ।
আঁকতে চাইলে লিখতে বলে
প্রশ্ন সৃজনশীল ,
তখন মন মেঘ হয়ে যায়
আকাশ যেথা নীল ।
ঘুরতে চাইলে বাবা বলে
কালকে যাব নিয়ে ,
ইচ্ছে তখন পাখি হলে
যেতাম ফাঁকি দিয়ে ।
খেলনা চাইলে মামা বলে
দিব আবার এলে ,
তখন আমার ইচ্ছে করে
কিনব মেলায় গেলে ।
বললাম এবার দাদু ভাইকে
বইমেলাতে যাই ,
দাদু বলে বই লিখিনি
এবার যেতে নাই ।
ভাবি কাউকে না বলে আর
একদিন বড় হব ,
সেই ততদিন ইচ্ছেগুলো
মনে পুষে রব ।
শিশুর মনে ভাবনা এতো
দেখার সময় কার ?
আশা একদিন পূর্ণ হবে
ইচ্ছে যত তার ।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মোঃ আব্দুল মজিদ এনডিসি
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন