কাঁঠাল পাতায় কষে ভরা
কামড়ে খাবে ছাগল ভেড়া,
কাঠাল ভরা থাকে রস
ভাঙ্গতে গেলে ভীষণ কষ,
কাঁঠাল গাছে দাদু বসে
কাঁঠাল টুকে মুচকি হাসে,
দিয়েছে ধরে বোটায় টান
ডালপালা ভেঙ্গে খানখান,
দাদু বলে বাঁচাও মোরে
আমি কিন্তু গেলাম পরে,
ধপাস ধপাস চিৎপটাং
দাদুর গেলো মানসম্পন্ন,
চিৎকার দিয়ে বলে দাদু
খা এবার তোরা কদু,
তুলে নে আমায় কোলে
ভিজবি মুত্রের জলে,
প্রাণটা বুঝি গেছে চলে
মোর পা দুটো দে ডলে,
উঠবো না গাছে আর
ভেঙ্গেছে পায়ের হাড়,
যদিও আমি পাকা গেছো
আর খাবো না আম লিচু,
কাঁঠাল গাছে বেশ পোকা
ডাল গুলোতে কষ মাখা,
পিঁপড়েরা কামড়েছে কান
থাকলোনা তাই আমার মান ।