পাট হলো সোনালী আশঁ
গরু ছাগলে খেলে ঘাস
মানুষ খায় শুকনো পাতা
শাক খেলে থাকে সুস্থ মাথা
পাট কেটে হয় আঁটি আঁটি
পাট দিয়ে বানায় পাটি
নদীর জলে দিলে ঝাঁক
পাট আর খড়ি হয় ভাগ
পাট দিয়ে হয় বস্ত্র ছালা
কেউ বানায় ব্যাগ বা মালা
পাট খড়িতে ঘর বানিয়ে
কেউ দিচ্ছে গোয়াল দিয়ে
জ্বালানিতেও পাটের দাম
পাট দিয়ে কেউ ভরে ড্রাম
পাট চলে যায় দেশ বিদেশে
বিদেশিরাও কিনে এসে
সবে করবো পাটের চাষ
বাংলার গর্ব সোনালী আশঁ।