(একটি শিশু চিৎকার করে ওঠে)
নয়—
মুক্তির আনন্দে নয়;
বরং বায়ুদূষণের (pm2.5) ঝাঁঝাল
সালামে।
সে পেয়েছে ছাড়পত্র?
হা!
ছাড়পত্র তো এখন দালালের ড্রয়ারে,
সে পেয়েছে একমুঠো ডিজিটাল
শৃঙ্খল;
জন্মেই সে ঋণী (মাথাপিছু কয়েক লক্ষ)।
মুষ্টিবদ্ধ হাত?
না সুকান্ত, ওটা প্রতিজ্ঞা নয়—
ওটা তো মুঠোফোন ধরার
আগাম মহড়া।
পৃথিবীটা জঞ্জালমুক্ত হবে?
(হেসে উঠি অট্টহাসি)
আমরা তো জঞ্জাল সরাই না,
আমরা জঞ্জালকে
গ্লসি প্যাকেটে মুড়ে
পরবর্তী প্রজন্মের মিউজিয়ামে রাখি।
নতুন শিশু,
তোমাকে জায়গা দেবো?
দাঁড়াও... আগে দেখে নিই তোমার
বংশতালিকা/কোটা/সিভি;
এখানে জায়গা মানেই তো
আরেকজনের কবর।
ইতিহাস হব?
না কবি, আমরা কেবল
একটি ‘ডিলিটেড’ ব্রাউজার হিস্ট্রি হয়ে
রয়ে যাব।
(আশীর্বাদ নয়)
রক্তের বদলে আমরা দিয়ে গেলাম
কিছু বিষাক্ত প্লাস্টিক
আর
একটি মিথ্যা আশ্বাস।
শুভেচ্ছা—
হে আগামীকালের
ক্রীতদাস।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
আহমেদ হানিফ
শুভ জন্মদিন! 🎈
প্রসূন গোস্বামী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন