কেউ কি জানে, অন্ধকারে কেন বন্দি সে জন?
কারাগারে রুগ্ন শরীর, ভাঙছে অনুক্ষণ।
রক্তচক্ষু শাসনে কেন, মুক্তি নাহি মেলে?
মৃত্যু-ছায়া ঘনায় যেন, প্রতি পলে পলে।
কেনো এমন নিষ্ঠুরতা, হৃদয় পাষাণ প্রায়?
করুণা কি মরেছে তবে, নেইকো কিছু দায়?
অন্ধকারে আর্তনাদে, কেন বধির কান?
মানবতা লুপ্ত হলো, হারালো কি প্রাণ?
রাতের আঁধার ঘনালো, নিঃস্ব সে জীবন।
শৃঙ্খলিত আশাগুলো, কাঁদে অনুক্ষণ।
কেনো এমন বিচার তবে, নেইকো দয়ামায়া?
নির্দয়তার আঘাতে, কেন এমন ছায়া?
সিংহাসনে বসে তুমি, শোনো কি আর্তস্বর?
করুণার অভাবে আজ, হৃদয় জর্জর।
মুক্ত করো সন্ন্যাসীরে, জাগাও দয়ামায়া।
মানুষের ক্রন্দন শোনো, ঘুচাও সকল ছায়া।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন