তিমির বিদারী ঐ যে আলোর রেখা
ফুটিল পূবের কোণে,
শত শতাব্দীর পরাধীনতার গ্লানি
মুছিতে আসিল ক্ষণে।
পলিমাটি মাখা শ্যামল আঁচল ঘিরি’
বহিল দখিন বায়,
দুঃখিনী জননী হাসিল আবার আজি
হেরি নবজাতক-কায়।
যে সুর লুকানো ছিল মধুমতী তলে
বজ্র হইয়া আজ,
ঘোষিল মুক্তি— ভাঙ্গিয়া সকল ভয়
শৃঙ্খল-কারা-লাজ।
অগণিত প্রাণ উন্মুখ হয়ে আছে
হেরিতে সে মুখচ্ছবি,
অন্ধকারের বুক চিরে ঐ এল
হাজার বছরের রবি।
নাচিয়া উঠিল উত্তাল জলরাশি
পদ্মা ও মেঘনার,
ভেঙ্গে দিতে এল সহস্র বছরের
শোষণ ও হাহাকার।
সেই তপোবনে জাগিল নবীন প্রাণ
কণ্ঠ ছাড়িয়া কয়—
“বাংলার ঘরে আসিয়াছে বীর সন্তান,
জয় জয় বাংলা জয়!”
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
প্রমথ চৌধুরী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আপনি এখানে কবি সাদাত হোসাইনের পাতায় গেলে; কবিতা —...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী