ভর দুপুরে যারা রাজপথ কাঁপিয়ে
‘নতুন দেশ’ দেব বলে চলে গিয়েছিল,
তারা আর নতুন মুখ নিয়ে ফিরে আসেনি—
মাসখানেক রক্ত ধোয়ার পর জনশ্রুতিতে শোনা গেল
কারা যেন তাদেরই শৈশব কেড়ে নিয়েছে।
বছরের পর বছর চলে গেল।
সেই একই কাষ্ঠহাসি আর সুউচ্চ ভাষণ,
সেই পরিচিত দাঁড়িপাল্লা আর ধানের শিষের আস্ফালন,
‘সুবিচার হবে’—শাসাতে শাসাতে
পাহাড় সমান লাশের স্তূপ জমে গেল।
দলের পর দল লোক ড্রেস বদলালো,
দলের নাম বদলালো, গালভরা বুলি বদলালো
ইউনূস থেকে জামাত, জামাত থেকে বিএনপি
বারবার এসে শাসিয়ে গেল,
‘সব ঠিক করে দেব’।
নিভে যাওয়া শত শত শিশুর চোখে
তারা আর স্বপ্ন দেখাতে এলো না।
শহর জুড়ে এখন শুধু মিছে দেখা হওয়ার গল্প,
বুকের ভেতর স্বজন হারানোর দীর্ঘশ্বাস;
শাসকেরা আসে, শাসকেরা বদলায়
শুধু মাঝখান থেকে ছোট ছোট জামাগুলো
রক্তের দাগ নিয়ে আলমারিতেই থেকে যায়।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আপনি এখানে কবি সাদাত হোসাইনের পাতায় গেলে; কবিতা —...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী