বাকি রয়ে গেল বহু কথা, অথচ ফুরিয়ে আসে বেলা—
পায়ের কাছে পাহাড় হয়ে আছে
অসমাপ্ত সব সংলাপ;
জিভের ডগায় এসেও যারা ফিরে গেছে
হাড়কাঁপানো কোনো নিভৃত নির্জনে,
তারা আজ পাথরের মতো স্তব্ধ,
বলি বলি করেও যা বলা হলো না কোনোদিন।
প্রতিশ্রুতির গায়ে আজ শ্যাওলা ধরেছে,
বিবর্ণ সব অঙ্গীকার
ধুলো মাখছে প্রাত্যহিকতার ভিড়ে;
আমরা কেবল খড়কুটো আঁকড়ে ভাবি—
এখনও তো সময় আছে, অথচ
আঙুলের ফাঁক দিয়ে ঝুরঝুর করে পড়ে যায়
আমাদের এই উদাসীন আয়ু।
সে তো কোনো হিসেব মানে না,
কোনো দায়বদ্ধতার কাছে নত হয় না তার শির—
কেবল বুকের গভীরে একলা বাজিয়ে যায়
অসময়ের নহবত।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
আহমেদ হানিফ
শুভ জন্মদিন! 🎈
প্রসূন গোস্বামী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন