রবীন্দ্রনাথ ঠাকুর

কবিতা - আজ আসবে শ্যাম গোকুলে ফিরে

রবীন্দ্রনাথ ঠাকুর
বুধবার, ৩০ জুলাই ২০২৫ গান

আজ আসবে শ্যাম গোকুলে ফিরে।
আবার বাজবে বাঁশি যমুনাতীরে
আমরা কী করব। কী বেশ ধরব।
কী মালা পরব। বাঁচব কি মরব সুখে।
কী তারে বলব! কথা কি রবে মুখে।
শুধু তার মুখপানে চেয়ে চেয়ে
দাঁড়ায়ে ভাসব নয়ননীরে।।

পরে পড়বো
১১৩
মন্তব্য করতে ক্লিক করুন