রবীন্দ্রনাথ ঠাকুর

কবিতা - আমার বনে বনে ধরল মুকুল

রবীন্দ্রনাথ ঠাকুর
বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫ গান

আমার বনে বনে ধরল মুকুল,
বহে মনে মনে দক্ষিণহাওয়া।
মৌমাছিদের ডানায় ডানায়
যেন উড়ে মোর উৎসুক চাওয়া।।
গোপন স্বপনকুসুমে কে এমন সুগভীর রঙ দিল এঁকে-
নব কিশলয়শিহরনে ভাবনা আমার হল ছাওয়া।।
ফাল্গুনপূর্ণিমাতে
এই দিশাহারা রাতে
নিদ্রাবিহীন গানে কোন্ নিরুদ্দেশের পানে
উদ্‌বেল গন্ধের জোয়ারতরঙ্গে হবে মোর তরণী বাওয়া।।

পরে পড়বো
৯৫
মন্তব্য করতে ক্লিক করুন