রবীন্দ্রনাথ ঠাকুর

কবিতা - আমার সকল কাঁটা ধন্য করে

রবীন্দ্রনাথ ঠাকুর
শুক্রবার, ২০ জুন ২০২৫ গান, বিবিধ কবিতা

আমার সকল কাঁটা ধন্য করে।
ফুটবে গাে ফুল ফুটবে।
আমার সকল ব্যথা রঙিন হয়ে
গােলাপ হয়ে উঠবে।
আমার অনেক দিনের আকাশ-চাওয়া
আসবে ছুটে দখিন-হাওয়া,
হৃদয় আমার আকুল করে
সুগন্ধ ধন লুটবে॥

আমার লজ্জা যাবে যখন পাব
দেবার মতাে ধন,
যখন রূপ ধরিয়ে বিকশিবে
প্রাণের আরাধন।
আমার বন্ধু যখন রাত্রিশেষে
পরশ তারে করবে এসে,
ফুরিয়ে গিয়ে দলগুলি সব
চরণে তার লুটবে॥

পরে পড়বো
১০৭
মন্তব্য করতে ক্লিক করুন