রবীন্দ্রনাথ ঠাকুর

কবিতা - আমার সুরের সাধন রইল পড়ে

রবীন্দ্রনাথ ঠাকুর
বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫ গান

আমার সুরের সাধন রইল পড়ে।
চেয়ে চেয়ে কাটল বেলা
কেমন করে।
দেখি সকল অঙ্গ দিয়ে,
কী যে দেখি বলব কী এ।
গানের মতো চোখে বাজে
রূপের ঘোরে॥

সবুজ সুধা এই ধরণীর
অঞ্জলিতে
কেমন করে ওঠে ভরে
আমার চিতে।
আমার সকল ভাব্‌নাগুলি
ফুলের মতো নিল তুলি,
আশ্বিনের ঐ আঁচলখানি
গেল ভরে॥

পরে পড়বো
১১৩
মন্তব্য করতে ক্লিক করুন